সারাদেশ

নীলফামারীতে হাবিবুরের ভ্যানে মিলবে মাশরুমের খাবার

নীলফামারী শহরের বিভিন্ন স্থানে দেখা মিলবে কুখাপাড়া এলাকার হাবিবুর রহমানের খাবার ভ্যান। এই ভ্যানেই বিক্রি করে থাকেন মাশরুমের নানা খাবার। পিঁয়াজু, চপ প্রভৃতি।
সোমবার (১৯ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেখা মিলে হাবিবুর রহমানের। সেখানে বিক্রি করছেন মাশরুমের চপ। অফিস পাড়া হওয়ায় বিক্রিও হয়েছে অন্যান্য দিনের চেয়ে ভালো। হাবিবুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় ঢাকা সাভারে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষাবাদ শুরু করেন তিনি। এজন্য অফিস থেকে দেয়া হয় প্রয়োজনীয় উপকরণ।

তিনি বলেন, কৃষি অফিসের সহায়তায় সিলিন্ডারসহ ভ্যান পেয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার। মাশরুম নিয়ে তাৎক্ষনিক ভাবে খাবার তৈরি করে বিক্রি করছেন তিনি। প্রতিদিন এক হাজার টাকা বিক্রি হয় তার। প্রতি পিচ চপ বিক্রি করে থাকেন দশ টাকায়। তিনি আরো বলেন, তাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন এখন। প্রশিক্ষণ নিচ্ছেন আরো ৩০ জন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা জায়, ৩ জন প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করছেন। পঞ্চপুকুর, ইটাখোলা ও কুখাপাড়া এলাকায় নিজে ছাড়াও আরো ৯০ জন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সব উপকরণ সহায়তা করে থাকে অফিস থেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জানান, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়। চাষের জন্য ঘরও করে দেয়া হয় অফিস থেকে। একজন প্রশিক্ষিত চাষীকে আয়বর্ধক কাজের জন্য আমরা ভ্যানসহ গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়েছি, যাতে সে মাশরুমের খাবার বিক্রি করতে পারে। পাশাপাশি মানুষের যেন এই মাশরুমের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম জানান, জেলায় ৫ জন মাশরুম চাষী রয়েছেন। তিনজন উৎপাদন করছেন এবং বাকি দুজন প্রস্তুতি নিচ্ছেন।

মাশরুমের অনেক গুণ রয়েছে- ব্লাড প্রেশার কমানো, ওজন কমানো, দাঁত ও হাড়ের জোর বাড়ায়, ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার হিসেবে এই মাশরুম গুরুত্বপুর্ণ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা