বাগেরহাট প্রতিনিধি
সারাদেশ

বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা সাড়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ। বুধবার (১৪ মে) সকাল থেকে বাগেরহাট-পিরোজপুর সড়কের দড়াটানা সেতুর টোলপ্লাজা থেকে সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এ সময় বাগেরহাট অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিন সকালে দড়াটানা নদীর টোলপ্লাজার দক্ষিনপাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশ, দশানীসহ বিভিন্ন এলাকায় সড়কের পাশে থাকা অবৈধভাবে করা পাকা, আধাপাকা ও টোং ঘর উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগের বুলডোজার দিয়ে বিকেল ৫টা পর্যন্ত দুই শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান চলবে বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত।

দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কের পাশে থাকা সাড়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকান ঘর নির্মান করে বরাদ্ধ দিয়েছে সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এছাড়া কিছু কিছু যায়গা প্রভাবশালীরা দখল করে পাকা-আধাপাকা স্থাপনা নির্মান করেছে। আবার অনেকে টোং ঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনাই উদ্ধার করব। আজকে সারাদিনে আমরা দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকালও এই অভিযান চলবে।

অভিযানের নেতৃত্বে থাকা সওজ খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পিযুষ চন্দ্র দে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে এজন্য মনিটরিং করা হবে বলে জানান এই কর্মকর্তা।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা