মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
সারাদেশ

মনোহরদীতে ট্রলি উল্টে চালক নিহত, আহত এক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক রুবেল মিয়া (২২) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাশে থাকা সহকারি হৃদয় (২০)।

আজ মঙ্গলবার (১৩ মে)সকাল সাড়ে সাতটার দিকে মনোহরদী বাজার টু হাসপাতাল রোডে চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলিচালক একই উপজেলার কাচিকাটা ইউনিয়নের রুদ্রদী গ্রামের আব্দুল সুবাহান এর ছেলে। আহত সহকারি বেলাবো উপজেলার টঙ্গীর টেক গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানান , চালক রুবেল ইট বোঝাই ট্রলি নিয়ে মনোহরদী বাজারের দিকে আসছিলেন। চন্দনবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির ইঞ্জিন (সামনের অংশ) উল্টে যায়। এতে চালক রুবেল ইঞ্জিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রলিতে থাকা তিন শ্রমিক লাফিয়ে নামার সময় একজন আহত হয়। আহত হৃদয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রুবেলের মরদেহ উদ্ধার করেন। পুলিশ ফায়ার সার্ভিস ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা