ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সারাদেশ

উন্নত ভালুকা গঠনে সবার সহযোগিতা চান ইউএনও মাহমুদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা উপজেলাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপে গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি সকল মহলের সম্মিলিত উদ্যোগে চলমান কার্যক্রম ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এক শুভেচ্ছা বার্তায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই কর্মযজ্ঞে সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন ও সর্বস্তরের মানুষের নিরবচ্ছিন্ন সমর্থন এবং ভালোবাসা পেয়েছি।”

পুনর্বাসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বাভাবিক কিছু প্রতিবন্ধকতার কথা স্বীকার করে ইউএনও বলেন, “এ ধরনের সমস্যাগুলো খুবই স্বল্পপরিসরের, এবং আমি এগুলোকে বড় করে দেখছি না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এসব নিয়ে ইতোমধ্যে মন্তব্য করেছেন, যা হয়তো তাদের শুভকামনা ও ভালোবাসা থেকেই এসেছে।”

তিনি আরো যোগ করেন, “আমি বিশ্বাস করি মতানৈক্য, আলোচনা ও সমালোচনা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এগুলো কাজকে আরো শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করে।”

ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ সকলকে অনুরোধ করে বলেন, “এসব ছোটখাটো বিষয় নিয়ে বিভ্রান্ত না হয়ে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভালুকার উন্নয়নে কাজ করি। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই; বরং আমরা সবাই একে অপরের সহযোগী।”

তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন, “ভালোর জন্য, বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে আমি এবং আমরা সবাই প্রস্তুত। ভালুকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রয়েছে।”

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা