ফেনী প্রতিনিধি
সারাদেশ

ফেনীতে সমন্বয়কদের পিটিয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা

ফেনী প্রতিনিধি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নারী প্রতিনিধি ও দুই সমন্বয়ককে পিটিয়েছে বহিষ্কৃত ছাত্রদল নেতা জিল্লুর রহমান এবং তার সহযোগীরা। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। আহতরা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ মে) রাতে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সমন্বয়ক আবদুল্লাহ আল মাহফুজ, সালমান হোসেন ও নাদিয়া আক্তার খুশি।এদের মধ্যে মাহফুজ ফেনী শহরের আরামবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে ও সালমান সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিজয় সিংহ এলাকার বশির আহম্মদের ছেলে এবং খুশি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আবুল কালামের মেয়ে।

আহত সালমান জানান, হাসপাতালে একজন রোগীকে দেখে ফেরার সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বহিস্কৃত যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত মাহফুজকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ফেনীর প্রশাসন এবং কেন্দ্রীয় ছাত্রদল এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা দেখতে চাই। পুরোনো সহিংসতার সংস্কৃতি আমরা আর ফিরতে দিবো না। অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনতে হবে।এবিষয়ে জানতে ছাত্রদল নেতাকে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ হাতে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা