নারায়ণগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

প্রশ্নবিদ্ধ উন্নয়ন, জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে না নারায়ণগঞ্জবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

মাত্র কয়েক মিনিটের বৃষ্টি, তারপর যা হবার তাই; বলছি নারায়ণগঞ্জ মহানগরের কথা। কোটি কোটি টাকা খরচ করে নতুন ড্রেন নির্মাণ করা হলেও কয়েক মিনিটের বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক। নিম্নাঞ্চলগুলোতে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা নারায়ণগঞ্জের দীর্ঘ দিনের সমস্যা। এক পশলা বৃষ্টি হলেই শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, উকিলপাড়াসহ আশপাশের এলাকাগুলোতে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সড়কের চিত্র সবচেয়ে ভয়াবহ। কোটি কোটি টাকা খরচ করে ড্রেন উন্নয়ন এবং পুনর্নির্মাণের কাজ গত বছর শুরু হয়। বঙ্গবন্ধু সড়কের গুরুত্বপূর্ণ অংশে কাজ সম্পন্ন হলেও সেখানেও আগের মতই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। খোড়াখুঁড়ি করে কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে, ফলে সহসাই এই সমস্যা থেকে মুক্তি মিলছেনা নগরবাসীর।

কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প নগরবাসীর কাছে যেন এক নির্মম প্রহসন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভের সাথে বলছেন- উন্নয়নের নামে এই তামাশা আর কতদিন?

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা