সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ৮ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলার মামলায় হাজিরা দিতে গেলে ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলীসহ আওয়ামীলীগের আট নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সিরাজগঞ্জের নলকা এলাকায় ছাত্রজনতার ওপর হামলার দায়ে শামীমুর রহমানের দায়ের করা এক মামলায় রবিবার (৪ মে) সকালে আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

ফুলজোর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: শাহেদ আলী সেখ এবং নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ ৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা শেখ হাসিনার নির্দেশক্রমে গত ৫ আগস্ট সকাল ৯.৩০টার সময় ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনকে প্রতিহত করার জন্য উল্লেখিত আসামীগণ হাতে পিস্তল, রাইফেল, ককটেল, তাজা বোমা, বিভিন্ন প্রকার আগ্নেয়াস্ত্র, রাম-দা, ছুরি, ড্যাগার, লোহার রড, জি.আই পাইপ, হকিষ্টিক, কাঠের বাটাম, বাঁশের লাঠি ইত্যাদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নলকা-কুটিরচর এলাকায় সড়কের ওপর বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা চালিয়ে মোঃ সিহাব উদ্দিন (১৮)সহ বেশ কয়েকজনকে গুরুতর আহত করে।

ওই ঘটনায় আহত সিহাব উদ্দিনের পিতা শামিম হোসেন বাদি হয়ে ভদ্রঘাট ইউপি চেয়ারম্যান ও ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, নলকা ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং ফুলজোড় ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহেদ আলী ওরফে সাহেদ হোসেনসহ ৩৭ জ্ঞাত ও অজ্ঞাত ২০০/৩০০ জনকে বিবাদী করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

এরপর গত ৯ সেপ্টেম্বর উপরোক্ত আট আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিনে থাকাবস্থায় রবিবার সিরাজগঞ্জ আদালতে জামিন চেয়ে আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা