কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি
সারাদেশ

কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

কটিয়াদী( কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে লিচুর বিচি গলায় আটকে মোহাম্মদ বাইজিদ (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৪ মে) উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে। মৃত বাইজিদ উত্তর জালালপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে।

জানা যায় গতকাল দুপুরে হঠাৎ বৃষ্টি এলে মৃত বাইজিদের মা উঠান থেকে দ্রুত ধান তুলতে যায়। সেই সময় বাইজিদ কান্নাকাটি করতে থাকলে তার মা তার কান্না থামানোর জন্য তাকে একটি লিচু খেতে দিয়ে আবার উঠান থেকে ঘরে ধান আনতে যান। ধান ঘরে এনে মা তার ছেলে বাইজিদের কাছে গেলে দেখতে পান বাইজিদের গলায় লিচু আটকে মুখ কালো হয়ে গেছে। এ অবস্থায় তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে মৃত্যু হওয়াটা অত্যন্ত মর্মান্তিক। কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দ শাহরিয়ার নাদিম জানান, গলায় লিচুর বিচি আটকানো বাইজিদ মিয়াকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই শিশুটি মৃত্যুবরণ করে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা