সিরাজগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে সিরাজগঞ্জের এস এম মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাঁতি এলাকায় অবস্থিত মদিনা পটেটো চিপস কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু।

এ সময় আফিফান নজমু বলেন, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ও ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

জানা যায়, বিএনপি নেতা একাব্বার আলী আকবর বিএসটিআই’র অনুমোদন ছাড়াই ২০১৯ সালে সদর উপজেলার বনবাড়িয়ার রামগাতিস্থ এস. এস. মদিনা পটেটো চিপস্ কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে ও ক্ষতিকারক রং মিশিয়ে তৈরি করছে নিম্নমানের চিপস। এ কারখানায় কর্মরত শ্রমিকদের নেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। কারখানার খোলা আকাশের নিচে নানা রঙের চিপস রোদে শুকাতে দেওয়া হয়েছে। চারদিক থেকে ধুলাবালি, পোকামাকড় ও পাখি এসে খাচ্ছে এবং মল মূত্র ত্যাগ করছে। দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার হচ্ছে চিপস তৈরিতে। চিপস তৈরির মেশিনের নিচেই স্যাঁতস্যাঁতে পরিবেশ।

আমারবাঙলা/ইউকে সাননিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা