ছবি: প্রতিকী
সারাদেশ

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার কুসম্বি ইউনিয়নের গোসাইবাড়ী গ্রামের শাজাহান আলীর ছেলে। একটি বাড়িতে হত্যার পর মরদেহ হাসপাতালে রেখে যাওয়ার অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে গেছে অভিযুক্তরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল হোসেনের লাশ উদ্ধার করা হয়। অভিযুক্তদের বাড়ি থেকে তার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। ফুফাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে হত্যাকান্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে সুমাইয়া নামের নারীর সঙ্গে কাবিলের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ভুল স্বীকার করে সাময়িক সমাধান হয়। সোমবার মেলা থেকে বাজার করে মোটরসাইকেল নিয়ে পরকীয়া প্রেমিকার বাড়িতে যায় কাবিল। রাত ৩টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যায় ফুফাতো ভাই সজিব।

নিহত কাবিলের স্ত্রী শাপলা খাতুন জানায়, প্রায় সাতমাস পূর্বে তার স্বামীর মোবাইল থেকে সজিবের ভাবির মোবাইলে ভুলক্রমে একটি ‘নাইস’ লেখা এসএমএস যায়। এ নিয়ে তার স্বামী ভুল স্বীকার করেছিল। ঘটনার দিন সোমবার বিকেলে বাড়ি থেকে মেলায় যাওয়ার কথা বলে বের হয় কাবিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে কাবিলের স্ত্রী অভিযোগ করেন।

শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ জানান, পরকীয়ার জেরে হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাড়ি তালাবদ্ধ করে সুমাইয়া, সজিবসহ অভিযুক্তরা পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা