হজ
সারাদেশ

ফরিদপুরে বাস উল্টে খাদে, নিহত বেড়ে ৭

ফরিদপুরের সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জোয়াইড় এলাকার জোবায়দা-করিম জুটমিল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজন নারী, চারজন পুরুষ ও এক শিশু রয়েছে।

নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— জেলার নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামে জোয়ার সরদার (৭০), তার ছেলে ইমান সদ্দার (২৫), সন্তোষী এলাকার ভারতী সরকার (৪২), কাঠিয়া বড়গ্রামের দিপা খান (৩৬) ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বাসিন্দা আজিবর (৪৬), ফরিদপুর জেলা সদরের হাজিগঞ্জ এলাকার আলম শেখ (৪৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভাঙ্গা-ফরিদপুরগামী ফারাবী ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। সেই সঙ্গে বিদ্যুতের পিলারের মধ্যে বাসের একটি অংশ ঢুকে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।

এ ঘটনায় আরো ১০-১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচে চাপা পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মাসুদ আলম জানান, গাড়িটি দ্রুতগতির ছিল। একই সঙ্গে আরেকটি দ্রুত যানকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা