নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (০৬ এপ্রিল) রাতে জেলা শহরের নতুন বাবুপাড়া এলাকায় সিরাজুল ইসলামের বাসায় অভিযান চালায় র‌্যাব-ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি-২) এর একটি অভিযানিক দল। এ সময় বাড়ি তল্লাসী করে ১৭২ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় গ্রেফতার হন সিরাজুল ইসলাম(৪০) ও তার স্ত্রী আঁখি বেগম(৩৫)।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা করে গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীকে নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর সাঈদ জানান, গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা