সারাদেশ

চট্টগ্রামে একমাস আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : স্কুলে যাওয়া বন্ধ করেও ধর্ষকের হাত থেকে রেহাই মেলেনি চট্টগ্রামের এক স্কুলছাত্রীর। শুধু তাই নয় তুলে নিয়ে একমাস আটকে রেখে ধর্ষণ করা হয়েছে ওই ছাত্রীকে। এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৫ অক্টোবর) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান।

গ্রেফতার আশিকুর রহমান নয়ন (২৫) আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা গ্রামের মো. ফোরকান মিয়ার ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাশকুর জানান, স্কুলছাত্রীর মা সম্প্রতি র‌্যাব কার্যালয়ে লিখিত অভিযোগ করেন- নয়ন তার বড় মেয়েকে স্কুলে আসাযাওয়ার পথে উত্যক্ত করত। তার যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। স্কুলের পথে না পেয়ে গত ২৮ জুলাই মধ্যম গহিরায় বাড়িতে গিয়ে মেয়েটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় নয়ন।

গরীব হওয়ায় ভয়ে তারা এই বখাটের বিরুদ্ধে কোনো অভিযোগ তারা করতে পারেননি। বরং তুলে নেওয়ার পর তারা গ্রাম ছেড়ে চলে যান। বখাটে নয়ন আনোয়ারার চাতরী-চৌমুহনী এলাকায় একটি বাসায় মেয়েটিকে একমাস ধরে আটকে রেখে ধর্ষণ করে। পরে তাকে ছেড়ে দেয়।

অভিযোগ পাবার পর র‌্যাব সোমবার (৫ অক্টোবর) রাতে মধ্যম গহিরার বাইঘ্যারঘাট এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে বলে জানিয়েছেন এএসপি মাশকুর।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা