সারাদেশ

খুলনায় বিশ্বমানের ই-পাসপোর্ট পাওয়া যাবে ৭২ ঘন্টায়

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট এর জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এখন থেকে শুধু ই পাসপোর্ট আবেদন গ্রহণ করা হবে। রোববার (৪ অক্টোবর) থেকে বন্ধ হয়ে গেছে মেশিন রিডেবল পাসপোর্টের আবেদন গ্রহণ।

www.epassport.gov.bd এ ওয়েব সাইটে প্রবেশ করে একজন গ্রাহক ঘরে বসে কোন রকম ঝামেলা ছাড়াই আবেদন করতে পারবেন। ই-পাসপোর্টে আবেদনকারী নিজেই আবেদন ফরম পূরণ এবং সাবমিট করবেন ফলে এ পদ্ধতিতে আবেদনপত্র ভুল হওয়ার শঙ্কা থাকবে না । আবেদনকারী নির্ধারিত পাঁচটি ব্যাংক যেমন ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক এবং সোনালী ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। এ ছাড়াও ঘরে বসে মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এটি ছবি প্রদান ও সত্যয়নের ঝামেলামুক্ত, মোবাইল এসএমএস এবং অনলাইন ট্রাকিং সুবিধা রয়েছে। ই-পাসপোর্ট বহুসংখ্যক সিকিউরিটি ফিচার সম্বলিত একটি বিশ^মানের পাসপোর্ট ৭২ ঘন্টার মধ্যে পাওয়া সম্ভব। তবে ইতিমধ্যে যারা এমআরপির জন্য আবেদন গ্রহণ করেছেন তারা নির্ধারিত সময়ে পাসপোর্ট হাতে পাবেন। বর্তমানে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তারা সেই পাসপোর্ট ব্যবহার করতে পারবেন পরবর্তীতে মেয়াদ শেষ হলে নবায়নের সময় তাদের ই পাসপোর্ট প্রদান করা হবে।

বিশ^মানের ই-পাসপোর্ট এর আবেদন ফি সর্বনিম্ন ৪ হাজার ২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ই-পাসপোর্ট হবে দুই ধরণের। ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্টের মেয়াদ ৫ বছর এবং ৬৪ পৃষ্ঠার ই-পাসপোর্টের মেয়াদ ১০ বছর। তবে ১৮ বছরের নিচের এবং ৬৫ বছরের ঊর্ধ্বে আবেদনকারীরা ৫ বছর মেয়াদের ই-পাসপোর্ট পাবেন।

সোমবার (০৫ অক্টোবর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ই-পাসপোর্ট বিষয়ে খুলনার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে খুলনা জেলা প্রশাসন, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

মতবিনিময় সভায় জুম অ্যাপে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ই-পাসপোর্ট নতুন মাত্রা যুক্ত করবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে ই-পাসপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে গ্রাহকরা খুব সহজেই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম। এছাড়া অনলাইনে জুমে অ্যাপে যুক্ত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

সাটুরিয়ায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপিত

করবো সমবায়, গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ,এই প্রতিপা...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ৪

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ও নবগঠিত উত্তর হ...

পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা...

'২০২৯ সালের ভোটেই মোদীর বিদায় নিশ্চিত'

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ...

বাগেরহাটে দিনদুপুরে বিকাশের প্রতিনিধির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই

বাগেরহাটের কচুয়ায় প্রকাশ্য দিবালোকে মোবাইল ব্যাংকি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা