সারাদেশ

মনপুরায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে দুই জেলে দগ্ধ 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার মনপুরার মেঘনায় ইলিশ শিকারের সময় শ্রীরাম মাঝির ট্রলারে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছে। ওই ট্রলারে থাকা অপর জেলেরা দগ্ধ হওয়া জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দগ্ধ জেলেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

সোমবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ মাছ ধরার সময় ট্রলারে এই দূর্ঘটনা ঘটে।

গ্যাস সিলিন্ডারে বিষ্ফোরনে দগ্ধ জেলেরা হলেন, রাধেসাম (৩২) ও সমীর দাস (৪০)। ওই দুই জেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা।

ট্রলারের মাঝি শ্রীরাম জানান, সকাল সাড়ে ৯ টায় শামসুদ্দিন চর সংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জাল পাতা হয়। পরে সকালের রান্না গ্যাসের চূলায় উঠাতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে। এতে রাধেসাম ও সমীরদাস শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডাঃ শিপন চন্দ্র পাল জানান, দগ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। জেলেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা