সারাদেশ
কক্ষে আপত্তিকর সরঞ্জাম

গৌরনদীতে এইসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গৌরনদীতে কলেজের ছাত্রী শারমিনের মৃত্যুর প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মন্ডল মুঠোফোনে জানিয়েছেন, স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি ওই মেয়ের সাথে এক যুবকের প্রেম ছিল। কিন্তু সেই সর্ম্পক অসম হওয়ায় শারমিনের পরিবার মেনে নেয়নি। এ নিয়ে শারমিন ও তার মায়ের সাথে বাকবিতন্ডা হয়। এতে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেন শারমিন।

সাধন কুমার মন্ডল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আজ সন্ধ্যা নাগাদ ময়নাতদন্ত শেষ হবে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা কেউ আটক নেই বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ওই ছাত্রীর সাথে যে যুবকের প্রেম ছিল আমরা তাকে খুঁজচ্ছি।

আত্মহত্যার পর শারমিনের কক্ষ থেকে ক্রুশ, বেনসন সিগারেটের প্যাকেট, র‌্যাপিড প্রেগনেন্সি টেস্টের সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী কারও সাথে অসম প্রেমে জড়িয়ে শারীরীক সর্ম্পক স্থাপন করেছিলেন শারমিন।

পুলিশ জানিয়েছে, শারমিনের লাশ উদ্ধারের পর তার পিতা-মাতা গৌরনদী থেকে গোপনে লাশ তাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ গতকাল (৪ অক্টোবর) লাশ উদ্ধার করে আজ ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত শারমিনের পিতা গৌরনদীর টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে (শারমিন আক্তার) গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তুচ্ছ ঘটনা নিয়ে তার স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালিগালাজ করেন। এতে অভিমান করে রোববার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে শারমিন আত্মহত্যা করে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা