সংগৃহীত ছবি
সারাদেশ

পলাশবাড়ীতে পানচাষী বাজার সমিতির নির্বাচন 

আশরাফুজ্জামান সরকার,(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা একতা পান চাষী সমবায় সমিতির নির্বাচন কে ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরপর উভয়পক্ষের মধ্যে বাকদন্ড হলেও কোন সংঘাত হয়নি পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বাগেরহাটের মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

২৯ ডিসেম্বর রবিবার সকালে নির্বাচনের পক্ষে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন সমিতির সদস্যরা। তারা নির্বাচনের দাবী জানান অপরদিকে পান বাজারের ইজারাদাররা উক্ত পান বাজারের মাঠে নির্বাচন বন্ধের পক্ষে অবস্থান করেন। এমনকি পান বাজারের মাঠের বাহিরে অন্য কোথাও নির্বাচন করুক তাতে আপত্তি নেই বলেও জানান।

এমন পরিস্থিতে নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে উপজেলা প্রশাসন, আইন শৃংখলা বাহিনীর ও স্থানীয় সচেতন মহলের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করা হয়।

একতা পান চাষী বাজার সমবায় সমিতির সদস্যরা দাবী করেন,সমিতির বৈধ সদস্যদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হয়। কিন্তু একটি গোষ্ঠী আইন কানুনের তোয়াক্কা না করে সমিতির সদস্য হওয়ার জন্য রাজনীতিক পেশীশক্তি ব্যবহার করছেন এবং শান্তিপূর্ণ নির্বাচন বানচালের চেষ্টা করছেন।

আরও পড়ুন: রিমান্ডে সাদপন্থী নেতা জিয়া বিন

অপরদিকে বাজারের পান চাষীরা দাবী করেন, বিগত সরকারের দোসরদের নিয়ে একতা পানচাষী সমবায় সমিতি করে হাট পরিচালনা করা হয়। যেখানে প্রকৃত পানচাষীরা সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। আমরা পূর্ণরায় সমিতিতে পানচাষীদের অন্তভুক্ত করার পর নির্বাচন চাই।

এদিকে নির্বাচনকে ঘিরে দুটি পক্ষের মাঝে উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতির সমূহ সম্ভবনা থাকায় উপজেলা প্রশাসনের সিদ্ধান্তক্রমে নির্বাচন স্থগিত করেন একতা পানচাষী বাজার সমবায় সমিতির নির্বাচন কমিশন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, এ নির্বাচনকে ঘিরে যেহেতু দুটি পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেহেতু পরবর্তীতে উভয়পক্ষ,স্থানীয় রাজনৈতিক নেতাদের নিয়ে বসে আলোচনা করে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা