সংগৃহীত ছবি
সারাদেশ

বাগেরহাটে ছোট ভাইয়ের জমি দখলে মরিয়া

এস.এম. সাইফুল ইসলাম কবির, (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক শ্রমীক ছোট ভাইয়ের জমি দখল করে নিয়েছে আপন বড় ভাই ও তার লোকজন বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ১০০ টাকা মণ ফুলকপি

এ ঘটনায় ভূক্তভোগী জিয়া উদ্দিন বাদি হয়ে বড় ভাই মো. মহিউদ্দিন আকনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলা খাউলিয়া ইউনিয়নের মানিকজোর গ্রামের মৃত. মো. মকবুল আকনের ছেলে ওষুধের দোকানের কর্মচারী মো. জিয়া উদ্দিন আকন তার বোনদের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। ওই জমি থেকে উচ্ছেদের জন্য মরিয়া তারই আপন বড় ভাই মহিউদ্দিন আকন দীর্ঘদিন ধরে জমির বিরোধের জের ধরে শুক্রবার বেলা ১২টার দিকে মো. মহিউদ্দিন আকনের ইন্ধনে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের সিদ্দিক তালুকদার লোকজন নিয়ে জিয়া উদ্দিনের বসতবাড়িতে প্রবেশ করে ঘেড়া বেড়া কেটে পুঁইশাক, বরবটি সবজি ক্ষেতে ব্যাপক ক্ষতিসাধন করে। এর পূর্বে ১০/১৫ জনের একটি বাহিনী গত ১৬ অক্টোবর ওই জমির একটি অংশে জোরপূর্বক ঘেরা বেড়া দিয়ে দখলে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে।

ভূক্তভোগী জিয়া উদ্দিন ও তার স্ত্রী আরিফা বেগম বলেন, ২০২২ সালে ৫ বোনের কাছ থেকে ২৪ শতক জমি ক্রয় করে ভোগ দখল করছেন তারা। বড় ভাই মহিউদ্দিন আকন স্থানীয় ভাড়াটিয়া লোকজন নিয়ে ঘেড়া বেড়া দিয়ে আমাদের জমি জোরপূর্বক দখলে নিয়েছে। এখন আবার নতুন করে তার লোকজন দিয়ে আমাকে হয়রানি করছে। পরিবার নিয়ে আতংকে রয়েছি। থানায় অভিযোগ দিয়েছি, প্রশাসনের কাছে বিচার চাই।

আরও পড়ুন: পেঁয়াজের বাজারে স্বস্তি

এ সর্ম্পকে মহিউদ্দিন আকন বলেন, তার ছোট ভাই জিয়া উদ্দিন নিজে থেকেই তার জমিতে ঘেরা বেড়া দিয়েছে। তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। ওয়ারিশ হিসেবে তার প্রাপ্ত জমিও তাকে বুঝিয়ে দেয়নি। যে ঘরে তার ভোট ভাই বসবাস করছেন সে ঘরটিও তার নিজের টাকায় নির্মাণ।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারি কর্মকর্তা মোরেলগঞ্জ থানার এসআই ভবতোষ রায় বলেন, জমিজমা সংক্রান্ত ভাই ভাই বিরোধে অভিযোগটির তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা