সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে বিজয় দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইমেলা উদ্বোধন

এসআর শফিক স্বপন (মাদারীপুর) প্রতিনিধি: 'আলোকিত মানুষ চাই' এ স্লোগানে ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এ বইমেলা চলবে আগামী ২১ ডিসেম্বর শনিবার পর্যন্ত।

আরও পড়ুন: সারদায় ২৫ এএসপিকে শোকজ

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯.৩০ টায় জেলা শহরের স্বাধীনতা অঙ্গন প্রাঙ্গণে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোছা. ইয়াসমিন আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহম্মদ হাবিবুল আলম, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা: মুনীর আহমেদ খান সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, মাদারীপুর জেলা শাখা সংগঠক লিখন মাহমুদ, কবি মিলন সব্যসাচী, সমন্বয়কারী রাজিব রহমান, সজীব আহমেদ, মাইদুল ইসলাম রানা ও সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমাণ এ বইমেলায় দেশি-বিদেশি লেখকের ইতিহাস, ঐতিহ্য, গল্প, উপন্যাস, কবিতা সহ বিভিন্ন ধরনের দশ হাজারের বেশি বই পাওয়া যাবে। মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনা ছাড়াও প্রায় ১৫০টি প্রকাশনা সংস্থার বই রয়েছে। বইমেলায় বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত প্রতিটি বই ক্রেতারা ৩০ শতাংশ ছাড় পাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা