সারাদেশ
থ্যাংক ইউ বাংলাদেশ

বরিশালে ফিলিস্তিনী ছাত্রদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ইসরাইলের সাথে বিশ্বের কতিপয় ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের প্রতিবাদে বরিশালে মানবন্ধন করেছে প্যালেস্টাইন সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিনী শিক্ষার্থী হাতিম রাবার সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, “প্যালেস্টাইন আমাদের মাতৃভূমি। আর প্যালেস্টাইন বিশ্বের সকল মুসলমানদের। কারণ জেরুজালেমে থাকা আল-আকসা মসজিদ মুসলমানদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। অথচ এখানে দখলদার ইসরাইল আমাদের লোকদের হত্যা করে, ভূমি দখল করে। ঠিক এমন একটা দেশের সাথে মুসলমানদের স্বার্থ লঙ্ঘন করে কিছু ইসলামী রাষ্ট্রের সম্পর্ক স্থপানের বিষয়টি নিন্দনীয়। আমরা এই সর্ম্পককে ধিক্কার জানাই।”

“আমরা দাবী করছি ইসলামী রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধভাবে মুসলমানদের স্বার্থ আদায়ে সচেষ্ট থাকবে এবং ফিলিস্তিনবাসীর ওপর নির্যাতনকারী ইসরাইলের সাথে মুসলিম দেশসমূহ সম্পর্ক ছিন্ন করবে। একই সাথে বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে আজ আমাদের এখানে দাড়াতে হয়েছে, যে তারা ফিলিস্তিনবাসীর পক্ষে দাড়িয়েছে। থ্যাংক ইউ বাংলাদেশ” যোগ করেন তিনি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা