সারাদেশ

বরিশালে স্ত্রীর পায়ের রগ কাটলো স্বামী

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্ত্রী হ্যাপি বেগমের পায়ের রগ কেটে দিয়েছে স্বামী মো. রাসেল। শনিবার (৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হ্যাপি জানান, ১০ বছর আগে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। তাদের রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামের দুটি সন্তান রয়েছে। যৌতুকের তিন লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল রাসেল।

এদিকে হ্যাপি দীর্ঘদিন ধরে জরায়ু সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করায়নি। শুক্রবার রাতে অসহ্য যন্ত্রণায় হ্যাপি চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকা এনে চিকিৎসা করাতে বলে রাসেল। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে হ্যাপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা হলে রাসেল ও তার পিতা হাসান বালী হ্যাপির পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন দুলাল বালীর বাড়ির সামনের রাস্তায় রিকশার গতিরোধ করে হ্যাপিকে টেনে-হিঁচড়ে নামিয়ে বেদম মারধর করা হয়। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো চাকু দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয়। এ সময় হ্যাপি ও তার শিশু পুত্রের চিৎকারে পথচারীরা জড়ো হলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি দেখে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে মো. রাসেল বলেন, “আমার স্ত্রীর একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রয়েছে। শনিবার সকালে ব্যাগ ভর্তি কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার উদ্দেশে বের হলে পায়ের রগ কেটে দিই।” তবে যৌতুকের টাকার জন্য হামলা চালানো হয়নি বলে দাবি করেন রাসেল।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “পৌর এলাকায় স্ত্রীর রগ কেটে দিয়েছে স্বামী—বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে মেয়েটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা