সংগৃহীত ছবি
সারাদেশ

চিন্ময়সহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলা আদালত প্রাঙ্গণে এনামুল হক নামে ১ ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: বাড়ছে শীতের তীব্রতা

এদিকে, আদালত এই মামলাটি আমলে নিলেও তাৎক্ষণিক ভাবে কোনো আদেশ দেননি। এই মামলায় অজ্ঞাত আরও ৪৫০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চিন্ময় দাসকে কারাগারে পাঠনোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় দাড়ি-টুপি দেখে চিন্ময়ের অনুসারীরা এনামুল হকের ওপর হামলা করেন। এই হামলায় তার মাথায় ও হাতে গুরুতর জখম হয়।

অপরদিকে, এই মামলা দায়েরের পর চিন্ময়সহ বাকি আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন জেলা আইনজীবীরা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা