সংগৃহীত ছবি
সারাদেশ

বরিশালে ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি: বরিশালের মুলাদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার পর মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কামাল (৪২) এবং আ. রাজ্জাকের ছেলে হুমায়ুন কবির (৪০)।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, উপজেলার বাদামতলা এবং কলমখানের মোড়ের মাঝামাঝি এলাকায় মোটরসাইকেল এবং ছোট ট্রাকের (ট্রলি) মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় মোটরসাইকেলে থাকা দুই জনের একজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। তারা হিজলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা