সংগৃহীত ছবি
সারাদেশ

ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: সীমান্তে সাপের বিষ-কোকেন উদ্ধার

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার জেরে শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।

আরও পড়ুন: ড্রেনে থেকে অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় ৩ জন আহত হন। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেওয়ার আগেই শিমুল মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত ৩ জনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শিমুলের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা