সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক সম্রাটকে আটক করা হয়েছে।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ক্যান্সার নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মেজর মোঃ নোমান মুনসির নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল ভালুকা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ আবু রায়হান, মোঃ আকিব হাসান আপন, ফাহিম হাসানকে আটক করা হয়।

জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় রায়হান, আকিব এবং ফাহিম ভালুকা এলাকায় মাদকের অভয়ারণ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করে। আসামিদের প্রত্যেকের নামে থানায় মাদক মামলা রয়েছে এবং পুলিশের ধরা ছোয়ার বাইরে ছিল। তারা প্রত্যেকেই বড় ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। আটকের পর তাদের তল্লাশি করে ১২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামীদের ভালুকা থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : সেন্টমার্টিনে সুশৃঙ্খল পর্যটন কার্যক্রম

মেজর মোঃ নোমান মুনসি জানান, মাদক ব্যবসায়ী রায়হান, আকিব এবং ফাহিমকে গ্রেপ্তার আইন শৃঙ্খলা বাহিনীর অটল অঙ্গীকারের প্রমান বহন করে। এটি একটি কঠোর বার্তা দেয় যে, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালী এবং শক্তিশালী হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা