সংগৃহীত ছবি
সারাদেশ

জামায়াতের সভায় হামলা

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত সাধারণ সভায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় এক সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মহাসড়কের অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আহত ব্যক্তিরা হলেন- দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই উপজেলা প্রতিনিধি আশরাফ উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার উল্লাহ, মিরসরাই পৌরসভা জামায়াতের সভাপতি শিহাব উদ্দিন, শ্রমিকনেতা মো. নুরুদ্দিন, জামায়াত কর্মী নুরুল আলম, শিবিরের সাথি কফিল উদ্দিন, শ্রমিকনেতা শহিদুল্লাহ মোহাম্মদ ফারুক ও শফিকুল আলম সিকদার।

আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় জামায়াতের কর্মী নুরুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, জামায়াতের সভায় হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছি আমরা। হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে শুনেছি। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা