সংগৃহীত ছবি
সারাদেশ

নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক আলোচনা সভা 

ঝালকাঠি প্রতিনিধি : ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ ঝালকাঠিবাসীর ভাবনা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ আটক ৩

এতে মুখ্য আলোচক ছিলেন সংবিধান সংশোধন কমিশনের সদস্য এম. মঈন আলম ফিরোজী।

ঝালকাঠি প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, জেলা জাসদ এর সভাপতি মো. সোহরফ হোসেন, ডায়াবেটিস সমিতির সভাপতি হেমায়েত হোসেন হিমু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট নুর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মল্লিক মু. নাসির উদ্দিন কবির, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম । এর আগে একই বিষয় আইনজীবী গনের ভাবনা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়।

এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সংবিধান সংশোধন কমিশনের সদস্য এম. মঈন আলম ফিরোজী বলেন, ‘ সংবিধান সংস্কার করে নতুন ভাবে এমন একটি সংবিধান প্রনয়ন করতে হবে যার সুফল আগামী দুইশ বছর এদেশের মানুষ ভোগ করে যাবে। কেউ চাইলেই তাদের সুবিধার জন্য সংবিধান কাটা ছেরা করতে পারবে না। দেশের প্রতিটি মানুষের মতামতের উপর গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হবে। আশাকরি সকল রাজনৈতিক দলের অংশ গ্রহনে দেশের জন্য মঙ্গলকর সুন্দর একটি সংবিধান আগামীতে প্রণয়ন করা সম্ভব হবে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জিপি এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহেব হোসেন, এ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, এ্যাডভোকেট শামীম আলম বাবু, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা