সংগৃহীত ছবি
সারাদেশ

অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুলাল মিয়া (৪০) নামে ১ চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এরপর গুরুতর আহতা বস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু

নিহত ব্যক্তি, সুনামগঞ্জ জেলার ধিরাই থানার তলবাউয়া গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি গাজীপুর এলাকায় তার স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে নিয়ে থাকতেন।

নিহতের আত্মীয় শাহীন বলেন, বৃহস্পতিবার সকালে এই খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এর পরে সেখানে গিয়ে দেখি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে এবং তার পাশে দুলাল মিয়া পড়ে ছিলেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে ১ম স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই, তারপর সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ শাহবাগ থানা পুলিশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা