সংগৃহীত ছবি
সারাদেশ

ফোমের গুদামে আগুন

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তার একটি বহুতল ভবনের নিচতলায় ফোম ও ম্যাট্রেসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

স্থানীয়রা জানায়, গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘেষা মোহাম্মদ উল্ল্যাহ কমপ্লেক্স নামের একটি বহুতল ভবনের নিচ তলায় বিথি ফোম অ্যান্ড ম্যাট্রেসের গুদামে আগুন লাগে। এই খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, গুদামে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গুদামের মালিক জানান, এই আগুনে বেশ কয়েকটি ফোম ও ম্যাট্রেস পুড়ে গেছে। আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা ভবনের পেছনে থাকা ময়লা আবর্জনা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা