সংগৃহীত ছবি
সারাদেশ

আইনজীবীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে বিক্ষোভ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আরও পড়ুন : আইনজীবী হত্যায় ড. ইউনূসের নিন্দা

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির প্রাঙ্গনে এ সমাবেশ করা হয়।

এর আগে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে ইসকন সংগঠকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্বর, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর হয়ে পুনরায় আইনজীবী সমিতি ভবনের সামনে এসে শেষ করে সেখানে সমাবেশ করেন।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় নিহত ২

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. তোতা মিয়া, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম হোসেন, অ্যাডভোকেট সুমন সরদার, অ্যাডভোকেট মাসুদ আলম, অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট সোহেল হোসেন, অ্যাডভোকেট মারুফ হোসেন।

এ সময় বক্তারা চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার সাথে ইসকন সংগঠকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা