সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

শরীয়তপুর প্রতিনিধি: চট্টগ্রামে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলাম (৩৫) নিহতের ঘটনায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলায় আইনজীবী সমিতির ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

আরও পড়ুন : আইনজীবীকে হত্যার ঘটনায় মুন্সীগঞ্জে বিক্ষোভ

বুধবার সকালে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট এলাকা প্রদক্ষিণ শেষে একই এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন, এ্যাড. শাহাদাত হোসেন, এ্যাড. কামরুল হাসান, এ্যাড. মনিরুজ্জামান দিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ্যাড. নুরুজ্জামান সিপন, এ্যাড. জালাল আহম্মেদ সবুজ, এ্যাড. মৃধা নজরুল কবির, এ্যাড. মনোয়ার হোসেন, এ্যাড. শাখাওয়াত হোসেন, এ্যাড. এনামুল হক এনাম, এ্যাড. লোকমান হোসাইন, এ্যাড. সুলতান নাসির, এ্যাড. শহিদুল ইসলাম সজীব, এ্যাড. রাশেদ খান প্রমুখ। এসময় বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ট্রলির ধাক্কায় নিহত ২

এসময় বক্তারা বলেন, আমাদের কাছে পরিস্কার কারা আইনজীবী সাইফুলকে হত্যা করেছে। তারা শুধু কোনো মুসলিমকে নয় বরং একজন সরকারি আইনজীবীকে হত্যা করেছে। কোনো ধর্মীয় সংগঠন এটা করতে পারে না। এই সংগঠনের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদ জড়িত। আর সনাতনীরাও কোনোভাবে ইসকনকে সমর্থন করতে পারে না।’

বক্তারা আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারি আইনজীবীকে হত্যা করার নজির নেই। কিন্তু ইসকন সেটা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং তাঁদের ফান্ডিংয়ের উৎস কী তা বের করতে হবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করবে শেখ হাসিনার মতো তাদেরকেও প্রতিহত করা হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা