সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-ভ্যানের সংঘর্ষ, নিহত ২ 

জেলা প্রতিনিধি: নাটোর জেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক এবং হাসপাতালে নেওয়ার পরে ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

মঙ্গলবার (২৬ নভেম্বরে) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা-নাটোর মহাসড়কের কদিমচিলান বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের এসার উদ্দিনের ছেলে ভ্যানচালক আলফু থান্দার ও বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক মোস্তাকিন।

হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন বলেন, নাটোর-পাবনা মহাসড়কের কদমচিলান এলাকায় বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে মহাসড়কের উঠে কয়েন বাজারের দিকে যাচ্ছিলেন ভ্যানচালক। ওই সময় পাবনা থেকে ছেড়ে আসা সুপারি বোঝাইকৃত একটি ট্রাক নাটোর অভিমুখে যাচ্ছিল। এ সময় ভ্যানের টায়ার ফেটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা