আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ
সারাদেশ

আবারও শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি:

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে নাব্য সঙ্কটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দক্ষিণাঞ্চলে ২১ জেলার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। দুই পাড়ে আটকা পড়েছে ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপসহ নানা রকমের পণ্যবাহী যান। এছাড়াও প্রচণ্ড গরমের মধ্য হাজার হাজর মানুষ সীমাহীন কষ্ট করছেন। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে গাড়ি রেখেই লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছে।

মোটরসাইকেল আরোহীরা বেশী বিপাকে। ৭০ টাকার স্থলে ঝুঁকি নিয়ে ট্রলারে করে ৫শ' টাকা খরচায় নদী পার হচ্ছেন তারা। আবার অনেকে ফিরে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম জানান, ‘ফেরি কুমিল্লা’ কাঁঠালবাড়ি ঘাট থকে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় ছেড়ে আসে। নাব্য সঙ্কটের কারণ এই ফেরি শিমুলিয়া ঘাটে পৌঁছায় সাড়ে ১০টায়। পরবর্তীতে চ্যানেলে পানি কম থাকায় পৌনে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়

বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে, নাব্যতা ফেরাতে ড্রেজিং চলছে শিগগিরই পদ্মা সেতু চ্যানেলটি ফেরি চলাচল উপযোগী করা সম্ভব হবে। নাব্য সঙ্কটে গত ২৮ দিনে এ নিয়ে ৫ দফায় ফেরি বন্ধ থাকলো ১৬ দিন। আর রাতে ফেরি বন্ধ টানা ৩৪ দিন ধরে। যে কদিন দিনের বেলায় ফেরি চলাচল করেছে তাও রো রো বা ডাম্প ফেরি চলতে পারেনি। শুধু ছোট আকারের ফেরি চলেছে। এখন তাও বন্ধ হয়ে গেলো।

এদিকে ঘাটে এসে বিড়ম্বনায় পড়াতে বিআইডব্লিউটিএ কে দায়ী করছেন ভুক্তভোগীরা।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা