নদী ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্প হাতে নিচ্ছে সরকার
সারাদেশ

নদী ভাঙন ঠেকাতে স্থায়ী প্রকল্প হাতে নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরে বন্যার আর্থিক ক্ষতি প্রায় ৬ হাজার কোটি টাকা। দেশে নদী ভাঙনে প্রতিবছর গড়ে দেড় লাখ মানুষ গৃহহীন হন। ক্ষতিগ্রস্ত হন কম পক্ষে ১০ লাখ মানুষ।

নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন সঠিক পরিকল্পনার অভাবে নদী ভাঙন কমানো যাচ্ছে না। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানান, সনাতন পদ্ধতির পরিবর্তে নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্প হাতে নিচ্ছে সরকার

নদী ভাঙনের ভয়াবহতা যে কতটা নির্মম হতে পারে তা না দেখলে বুঝা যায় না। মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের বহুতল ভবনটি চোখের সামনেই পদ্মায় বিলীন হয়ে যায়।

এ বছরের প্রথম ৯ মাসে কেবল শরিয়তপুরের নড়িয়ায় সারে ৪শ’ ছোট বড় স্থাপনা নদীর গর্ভে হারিয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের হিসেবে প্রতি বছর চার দফায় বন্যায় সারাদেশে ৩৩৪ উপজেলায় ৬৬ শতাংশ বাঁধ ক্ষতিগ্রস্ত।

এর মধ্যে ৫৪ ইউনিয়নের ২ থেকে ৪ কিলোমিটার পর্যন্ত বাধ ভেঙে গেছে, নদী গর্ভে বিলীন হয়েছে কয়েক একর জমি। চোখের পলকে জমি ঘর হারিয়ে নিঃস্ব হয়েছে মানুষ।

স্থানীয়রা বলছেন, ব্লক যদি না দেয়া হয় বালু দিয়ে কিছুই হবে না। এই এলাকার দুই পাড়ে কিছু থাকবে না। আমাদের গ্রামটা রক্ষা করলে আমরা বেঁচে যেতাম। অনেক স্কুল, মাদরাসা, হাট বাজার, সবই নদী গর্ভে চলে গেছে।

প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ করেও কেন ভাঙন ঠেকানো যায় না সেই প্রশ্ন ভুক্তভোগীদের। ভাঙন ঠেকাতে সরকারের নানা পদক্ষেপের পরেও নদীর আগ্রাসী ভূমিকার কারণে ঠেকানো যাচ্ছে না নদীর ভাঙন। যার ফলে দিনে দিনে বাড়ছে রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্রের এই ক্ষতি কমাতে বা নদী ভাঙন ঠেকাতে সরকারকে কার্যকারী পদক্ষেপ নেয়ার পাশাপাশি সঠিক কর্মপন্থা সমাধানের পরামর্শ দিয়েছেন নদী বিশেষজ্ঞরা।

ড. আইনুন নিশাত বলেন, নদী চলবে তার নিজস্ব গতিতে, তবে মানুষের ক্ষতি করে, এমন নদীর গতি পথ পালটে দেয়া এবং শাসন করা যেতে পারে। এই প্রক্রিয়া বেশ ব্যয় বহুল বলে সরকার এই পথ এড়িয়ে চলে।

নদী শাসনকে বেশ কঠিন কাজ বলে স্বীকার করেন পানি উপমন্ত্রী এনামুল হক শামীম। তিনি জানান, সনাতন পদ্ধতির পরিবর্তে নদী ভাঙন রোদে স্থায়ী সমাধান খুঁজছে সরকার।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা