আউয়াল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা
সারাদেশ

আউয়াল দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক:

পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ৪৪ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলা সূত্রে জানা গেছে, একেএমএ আউয়াল অবৈধ উপায়ে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা অর্জন করেন। আর সরকারের সম্পত্তি দাখিল বিবরণীতে ১৫ কোটি ৭২ লাখ ৪৮ হাজার টাকার সম্পদের হিসাব গোপন করেন।

একইভাবে তার স্ত্রী মিসেস লায়লা পারভীন জ্ঞাত আয় বহির্ভূতভাবে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অর্জন করেন। যা তার আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়।

দুদক সূত্র জানায়, একেএমএ আউয়াল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জিত উৎস ও খাতের মিথ্যা বিবরণী দাখিল করে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭( ১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

একইভাবে সাবেক এমপি আউয়ালের স্ত্রী মিসেস লায়লা পারভীন জ্ঞাত আয় এর সাথে সামঞ্জস্যহীন বর্ণিত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ এর (২) ৪ এর (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছন।

দুদকের একটি সূত্র জানায় এছাড়াও নিজের কন্যা এবং পুত্রদের নামে যে সম্পদের বিবরণ দিয়েছেন সেসব সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি এই সাবেক এমপি। মাছের ঘেরসহ কিছু ব্যবসার যে বিবরণী তিনি দুদকে দাখিল করেছেন সরেজমিনে সেসবের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলেও জানান দুদকের এক কর্মকর্তা।

এ ছাড়া পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার জেএল-৪৬, খতিয়ান নং-২৯৩, রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতক সরকারি খাসজমি চতুর্দিকে দেয়াল নির্মাণ করে দখলে নিয়ে নেন আউয়াল।

এই অপরাধে আউয়ালের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তৃতীয় মামলা করে দুদক।

একেএমএ আউয়াল ২০০৮ ও ২০১৪ সালে পর পর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সান নিউজ/ বিএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা