সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গা আটক 

জেলা প্রতিনিধি: বান্দরবান জেলার আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। এ সময় আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু এবং বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ।

আরও পড়ুন: আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

স্থানীয়রা জানায়, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। এর পরে গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকটি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকালে তাদেরকে আটক করে। এ সময় অনুপ্রবেশকারীদের আটক করা গেলেও ধরাছোঁয়ার বাইরে থাকছে তাদের সহায়তাকারী দালাল চক্র।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক জানান, ৮ লাখ টাকার বিনিময়ে দালাল চক্রের সদস্যরা রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে আমাদের পাঠিয়েছে। দালালরা টাকা নেওয়ার পরে বাস টার্মিনাল থেকে গাড়ি দিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর সময় আমাদের আটক করা হয়।

আরও পড়ুন: সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দিন জানান, আটককৃত ৮১ রোহিঙ্গাদের পুশব্যাক করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, সকালে ৩টি পৃথক অভিযানে এ সকল রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। এই জন্য তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা