সংগৃহীত ছবি
সারাদেশ

আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি: দীর্ঘ ৬০ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়। কিন্তু দীর্ঘ সময় এ নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ফেরিঘাট এলাকায় ৩ শতাধিকেরও বেশি পণ্যবাহী ট্রাক পারাপারে জন্য অপেক্ষমাণ রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে আজও শ্রমিক অবরোধ

তার আগে গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১১টায় নাব্য সংকটের কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এ সময় দুর্ভোগে পড়েন মানিকগঞ্জের আরিচা ঘাট-পাবনার কাজিরহাট প্রান্তে আটকা পড়া ৩ শতাধিক পণবাহী ট্রাকের চালক ও সহযোগী শ্রমিকসহ যাত্রীরা।

এর পরে দুপুর ২টায় বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে আরিচা ফেরিঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ এই বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, যমুনা নদীর পানি অনেকটাই কমে যাওয়ায় গত ৩ মাস ধরেই আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল কিছুটা সমস্যা হচ্ছে। এতে মাঝে মধ্যে আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছে। এ সময় দুর্ঘটনা এড়াতেই গত শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

তিনি আরও বলেন, নৌপথের নাব্য স্বাভাবিক করতে বিআইডব্লিউটিএ নৌ চ্যানেলে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রয়েছে। নৌপথের চ্যানেলটি স্বাভাবিক হওয়ায় আজ দুপুর ১২টায় আমরা ফেরি চলাচল শুরু করেছি। এই নৌপথে মোট ৫টি ফেরি চলাচল করছে। তারপর দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় ৩ শতাধিকের বেশি আটকে পড়া পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা