সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় ছাত্র আন্দোলনের প্রতিবাদ মিছিল

ভোলা প্রতিনিধি: আওয়ামী ষড়যন্ত্র ও নাশকতা মোকাবেলা রুখে দিতে ভোলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন: সাবেক কাউন্সিলরের লাশ উদ্ধার

রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলার হাটখোলা মসজিদের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন- বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি জানান।

এসময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগানে বলেন,বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশের ক্যাম্পাসগুলোতে হত্যা, নির্যাতন, নিপীড়ন, ছাত্রাবাসে সিট-বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ-যৌন নিপীড়নসহ সব ধরনের অপকর্ম করেছে।

এসব অপকর্ম করে তারা ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে। বক্তারা অবিলম্বে এসব অপকর্মে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ সহ তার দোষর নেতাকর্মী ও তাদের সহযোগীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান।

এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের ছাত্র সংগঠন গুলো নেতাকর্মীরা এতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা