সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: সাবেক কাউন্সিলরের লাশ উদ্ধার

রবিবার (১০ নভেম্বর) বিকালে শরীয়তপুর জেলা শহরে উক্ত বিক্ষোভ ও সমাবেশে নেতৃত্ব দেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণ। এতে হাজারও জনতার ঢল নামে।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ- সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, সহ-সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ সহ বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও সমাবেশে নেতৃবৃন্দ অতীতে সেনা সদস্য হত্যা কান্ড, বিডিআর হত্যা কান্ড সহ শাপলা চত্বরের হত্যা কান্ডের ঘটনা এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের খুনের বিচারের জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করেন।

এছাড়াও এসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা ও একত্রিত হয়ে কাজ করার আহবান জানান সাবেক এমপি শফিকুর রহমান কিরণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা