সংগৃহীত ছবি
সারাদেশ

নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এসআর শফিক স্বপন, মাদারিপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পালরদী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়নাল আকন (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিহত আয়নাল আকন কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের পশ্চিম শিকারমঙ্গল এলাকার মৃত গনি আকনের ছেলে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃদ্ধ আয়নাল আকন শারিরিক ভাবে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি একা কখনো নদীতে গোসল করতে যেতেন না। তবে আজ সকালে তিনি একাই বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে যান। এ সময় পা পিছলে নদীর গভীর পানিতে ডুবে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে মাদারীপুর হতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে নিখোঁজ হওয়া স্থানের ৫০ মিটার দূর হতে আয়নাল আকনের মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে নিহতের ছেলে জয়নাল আকন জানান, পালরদী নদীতে গোসল করতে গিয়ে আমার বাবা নিহত হয়েছে। আমার দাদাও একইভাবে পানিতে পড়ে মারা গিয়েছিলেন।আমার বাবা অনেকদিন যাবৎ অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: ভারতীয় মদসহ আটক ২

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জমাদার বলেন, পানিতে ডুবে একজন বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে মাদারীপুর হতে ডুবুরী দল নিয়ে আসি। পরে আধা ঘন্টার কম সময়ে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা