সংগৃহীত ছবি
সারাদেশ

পিস্তল-কার্তুজসহ যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সুমন মিয়াকে (৪৮) গ্রেফতার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন: পল্লী বিদ্যুতের এজিএম গ্রেফতার

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে পৌর শহরের মধ্যপাড়া এলাকা থেকে সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ দল তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোসা পাওয়া যায়।

সুমন মিয়া জেলা শহরের মধ্যপাড়ার বাসিন্দা পৌর আ’লীগের সভাপতি মুসলিম মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।

থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এই ঘটনায় সুমন মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা করার পর তাকে আদালতে পাঠানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা