সংগৃহীত ছবি
সারাদেশ

ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে এবং এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গফরগাঁও রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) অমিত বলেন, বিকল ইঞ্জিনটি সরিয়ে নিতে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে। তবে এই রেলপথের চলাচল স্বাভাবিক হতে আরও ঘণ্টাখানেক সময় লাগবে। আপাতত ঢাকা-ময়মনসিংহ ও মোহনগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে গতকাল ১৭ অক্টোবরেও গফরগাঁও রেলওয়ে স্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনার টানা তিন ঘণ্টা পর ট্রেনটি ময়মনসিংহ উদ্দেশ্য ছেড়ে যায়।

অপরদিকে ঢাকা-ময়মনসিংহ লাইনে প্রায়ই ইঞ্জিন বিকল ও লাইনচ্যুতের ঘটনা ঘটার অভিযোগ করেছেন একাধিক যাত্রী। তারা বলেন, প্রায়ই এ ধরনের ঘটনায় রেল যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা