সংগৃহীত ছবি
সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে হাইয়েস মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: সাপের কামড়ে নিহত ১

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এনএন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এই সিএনজি স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ট্রেন থেকে সাপের বিষ উদ্ধার

নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানসিকভাবে বিপর্যস্ত, আপনাদের পরে বিস্তারিত জানাতে পারবো।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা