সংগৃহীত ছবি
সারাদেশ

সাভারে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানাটির শ্রমিকরা।

আরও পড়ুন: টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের ‘ব্ল্যাকআউট’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে মহাসড়কটির পলাশবাড়ি এলাকায় গিল্ডান অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন। দুপুর ৩টার পরও সড়কে যান চলাচল বন্ধ ছিল।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, কয়েকদিন আগে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করে এই কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেয় শ্রমিকরা। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে তাইজুল ইসলামকে পুনরায় কারখানায় যোগদান করায়। আজ ওই কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ করছে শ্রমিকরা।

সড়ক অবরোধের পর সকাল ১০টার দিকে কারখানা থেকে অদূরে বসুন্ধরা এলাকায় গিয়ে কর্মকর্তা তাইজুলের ৯ তলা বাড়িতে হামলা চালায় প্রায় ২-৩শ’ মানুষ। সেই কর্মকর্তার দাবি, হামলাকারীদের মধ্যে শ্রমিকরাও ছিলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। শিল্পপুলিশ-১ এর এএসপি মহিউদ্দিন মিরাজ বলেন, ‘শ্রমিকরা সাড়ে ৮টা থেকে রাস্তা অবরোধ করে রেখেছেন। এখনও যান চলাচল বন্ধ। শ্রমিকদের দাবি একজন কর্মকর্তার পদত্যাগ। আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি।’

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা