ঘৃণা জানিয়ে দাঁড়াননি কোনো আইনজীবী
সারাদেশ

ঘৃণা জানিয়ে দাঁড়াননি কোনো আইনজীবী

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) তাঁদের আদালতে হাজির করা হয়। তবে ঘৃণা জানিয়ে আদালতে ‘ধর্ষক’দের পক্ষে সিলেটের কোনো আইনজীবী দাঁড়াননি।

ছাত্রাবাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গতকাল আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে গতকাল সকাল ১১টা ৫১ মিনিটের দিকে দুই আসামি সাইফুর রহমান (২৮) ও অর্জুন লস্করকে (২৫) পুলিশের ভ্যানে করে শাহপরান থানা থেকে আদালতে নিয়ে আসা হয়।

দুপুর ১২টার দিকে মহানগর হাকিম আদালত-২-এর বিচারক সাইফুর রহমানের আদালতে তাঁদের উপস্থিত করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই আসামির প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এরপর বিকেল সাড়ে ৩টার দিকে মামলার আরেক এজাহারভুক্ত আসামি রবিউল ইসলামকে (২৫) একই আদালতে তোলা হলে আদালত তাঁরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ৭ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

আসামিদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী : চাঞ্চল্যকর এ মামলার আসামিদের পক্ষে সিলেট জেলা বারের কোনো আইনজীবী দাঁড়াননি। তবে বেশ কয়েকজন আইনজীবী রাষ্ট্রপক্ষের সহযোগিতা করে শুনানিতে অংশ নেন। এ ব্যাপারে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম ফয়েজ বলেন, ‘আইনজীবীদের এ সিদ্ধান্ত ব্যক্তিগত। ঘৃণা প্রকাশের জন্যই স্বপ্রণোদিত হয়ে কোনো আইনজীবী আসামিপক্ষে মামলা পরিচালনা করতে যাননি।’ এখন পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু আইনি সুবিধা মানুষের সাংবিধানিক অধিকার, তাই আইনজীবী সমিতি আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষে না থাকার সিদ্ধান্ত নিতে পারে না।’

সাননিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা