সারাদেশ

নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি!

নিজস্ব প্রতিনিধিঃ

একই সময় একই স্থানে নারায়ণগঞ্জ ওলামা পরিষদ ও আহলে সুন্নাত জামাআতের গণজমায়েত ঠেকাতে নগরীতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফৌজদারী কার্যবিধির এ ধারা জারি থাকবে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়, আহলে সুন্নত ওয়াল জামাআত নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় সভার আয়োজন করে। এছাড়া আরেকটি পক্ষও সভার ডাক দেয়। এ অবস্থায় পরিস্থিতি ঠিক রাখতে সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহিদ মিনার ও খানপুর ৩০০ শয্যা এলাকা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এখানে কোনো প্রকার জটলা, মিছিল মিটিং, সমাবেশ, যেকোনো ধরনের অস্ত্র বহন, সন্দেহজনক ঘোরাফেরা নিষিদ্ধ।

এছাড়া ২নং রেলগেট, শহীদ মিনার, গ্রীন্ডলেজ ব্যাংক মোড় এলাকাতে পৃথকভাবে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে।

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওলামা পরিষদ ও হেফাজাত নেতৃবৃন্দসহ আহলে সুন্নত ওয়াল জামাতের নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। বৈঠকে উভয় পক্ষকে জানিয়ে দেয়া হয় কোনো ধরনের জমায়েত ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। সেই সঙ্গে উসকানিও চলবে না।

প্রসঙ্গত, ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে এনে দেওভোগ মাদরাসার খতিব হারুনুর রশীদ বাদী হয়ে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা করেন। ওই মামলায় গত ২০ সেপ্টেম্বর দুপুরে ফতুল্লার মাহমুদপুর এলাকার নিজ বাড়ি থেকে আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে পুলিশ। পরে মঙ্গলবার পুলিশ তাকে একদিনের রিমান্ডে নেয়।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

জ্যাকসের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও ইংল্যান্ডের দাপট দেখার আশঙ্কা ছিল। তবে সিরিজ...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাইলেন এরদোয়ান

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিন রাষ্ট্রকে ব্য...

হুথি হামলা ঠেকাতে সৌদিকে যুক্তরাজ্যের জ্বালানি সহায়তা

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবকে সামরিক সহায়তার ঘোষণা...

ঢাকাসহ ৭ জেলায় বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সাতটি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা