সংগৃহীত ছবি
সারাদেশ

বন্ধ হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

জেলা প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। মূলত ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে বন্ধ রয়েছে বন্দরে সকল কার্যক্রম। তবে এ সময় স্বাভাবিক রয়েছে এই চেকপোস্ট দিয়ে ২ দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বুধবার (২ অক্টোবর) সকালে এ দৃশ্য দেখা যায়।

আরও পড়ুন: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আজ ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে সেখানে সরকারি ছুটি পালিত হচ্ছে।তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে বন্দরের মধ্যে লোড-আনলোড কার্যক্রম চলমান থাকবে। বৃহস্পতিবার থেকে আবারও এই আমদানি-রপ্তানি শুরু হবে।

এ সময় পাসপোর্টধারী যাত্রীরা পারাপারের বিষয়ে জানতে চাইলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট থানার ওসি বদিউজ্জামাল জানান, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ২ দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা