সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি: ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের ভাঙ্গা থানার গঙ্গাধরদি গ্রামের খালেক চৌকিদারের ছেলে। সে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী।

নিহতের ভাই মো. লুৎফর বলেন, আমার ভাই ভাঙ্গা এলাকায় এলজি-বাটারফ্লাই কোম্পানিতে চাকরি করতো। গতরাতে কাজ শেষে অটোরিকশায় করে বাসায় ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা