সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের গোলদিঘীতে পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : লাগামহীন মুরগি ও ডিমের দাম

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কিশোর আমির হাসান (১২)। সে কক্সবাজারের পাহাড়তলির বাসিন্দা হাজী আজিমুল্লাহ মাঝির ছেলে। পাহাড়তলি রহমানিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র সে।

আরও পড়ুন : জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইশিবা

স্থানীয়রা জানায়, আমির হাসান অন্যান্য বন্ধুদের সঙ্গে গোলদিঘীর পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় সবার অগোচরে সে পানিতে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার খোঁজ না পাওয়ায় অন্যরা উদ্বিগ্ন হয়ে পড়ে। পরে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমির হাসানের ভাই আমির আহমেদ বলেন, ঘটনার কিছুক্ষণ আগে তার ভাই বাড়ির পাশে খেলা করছিল। তাকে খুঁজে না পেয়ে খুব বেশি চিন্তিত হননি। তবে অল্প সময়ের মধ্যে তার মৃত্যুর খবর পেয়ে পরিবার শোক স্তব্ধ হয়ে পড়ে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা