সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় শ্রী দসরথ সরকার (৪০) নামে ১ বাংলাদেশি আটক হয়েছেন নীলফামারী ৫৬ বিজিবির ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি জানায়।

আরও পড়ুন: ড. ইউনূস-জাতিসংঘ মহাসচিবের বৈঠক

আটক ব্যক্তি, মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ পঞ্চগড়ের শিংরোড বিওপির টহল দল সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এরপর রাত পৌনে ৮টায় সীমান্তে শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালান। এ সময় টহল দল একটি অভিযান চালিয়ে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা শ্রী দসরথ সরকারকে আটক করে। এর পরে তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। পরে তার বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অপরাধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও পড়ুন: সংস্কার-সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন

পঞ্চগড়ের শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে প্রচুর বৃষ্টির মধ্যে কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় দসরথ নামে এক ব্যক্তিকে আটক করা গেলেও তার সহযোগীরা পালিয়ে যান। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, তারা কয়েকজন মিলে স্বেচ্ছায় ভারতে থাকা তার ফুপুর শ্বাশুড়ির বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, আমাদের ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে প্রবেশকে প্রতিরোধে বিজিবির টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে অনুপ্রবেশকারীদের আটকের কার্যক্রম অব্যাহত আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা